1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মতলবে ৮ নং ওয়ার্ড বিএনপির মাদকবিরোধী সভা  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন! কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ

দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স ॥ সাবেক শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যারিস্টার তৌফিক নেওয়াজ বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ব্যারিস্টার তৌফিক নেওয়াজ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী হিসেবে দীর্ঘদিন আইন পেশায় যুক্ত ছিলেন। পেশাগত জীবনের পাশাপাশি তিনি একজন সজ্জন, মানবিক ও সমাজসেবী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে ডা. দীপু মনি ও তার পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও আইন অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট