1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন ও সঙ্গীতানুষ্ঠান

মানবতার সেবায় নতুন গতি পাচ্ছে চাঁদপুর রেড ক্রিসেন্ট

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥ মানবতার সেবায় চাঁদপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটকে আরও কার্যকর, গতিশীল ও জনকল্যাণমুখী করার প্রত্যয় নিয়ে এডহক কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংগঠনের কার্যক্রমে গতি আনা, পুরানবাজারের রেড ক্রিসেন্ট হাসপাতাল পুনরায় পূর্ণাঙ্গভাবে চালু করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় চাঁদপুর রেড ক্রিসেন্ট ভবনের ইউনিট কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিট এডহক কার্যনির্বাহী কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্লাহ সেলিম।

সভায় স্বাগত বক্তব্যে অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম অতীতে রেড ক্রিসেন্টের সঙ্গে সম্পৃক্ত থেকে যারা সংগঠনের জন্য শ্রম, সময় ও ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মরহুম এম এ গফুর ও মাসুদ ভূঁইয়াসহ সংগঠনের প্রয়াত ও সাবেক কর্মীদের স্মরণ করেন।

তিনি বলেন, আমরা একটি পরিবার। নতুন কমিটির মাধ্যমে আমরা নতুনভাবে যাত্রা শুরু করেছি। চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটকে কার্যকর ও গতিশীল করার উদ্যোগ গ্রহণ করেছি। আত্মমানবতার সেবায় আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক রেড ক্রিসেন্টের কার্যক্রমকে গতিশীল ও মানবসেবায় নিয়োজিত করার বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এজন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

রেড ক্রিসেন্টের পুরানবাজার হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালুর বিষয়ে তিনি বলেন, রেড ক্রিসেন্টের একটি হাসপাতাল পুরানবাজারে রয়েছে। সাধারণ ও অসহায় মানুষ যাতে কম খরচে চিকিৎসাসেবা পেতে পারেন, সেজন্য হাসপাতালটি পুরোদমে চালু করা প্রয়োজন।

এ বিষয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা হেডকোয়ার্টারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, রেড ক্রিসেন্ট একটি আন্তর্জাতিক সেবামূলক সংগঠন। প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট যেকোনো দুর্যোগে মানুষের পাশে দ্রুত দাঁড়ানোই এ সংগঠনের অন্যতম দায়িত্ব। আর এ মানবিক কার্যক্রমে যুব রেড ক্রিসেন্ট হবে সংগঠনের অন্যতম প্রধান চালিকাশক্তি।

আমরা যদি মানুষের সেবা দিতে না পারি, তাহলে কমিটিতে থাকা আমাদের ব্যর্থতা হবে।  উল্লেখ করে তিনি বলেন, মানুষের দুঃসময়ে রেড ক্রিসেন্টকে সবার আগে এগিয়ে যেতে হবে।

সভায় চাঁদপুর রেড ক্রিসেন্ট এডহক কার্যনির্বাহী কমিটির সেক্রেটারি ফয়সাল আহমেদ বাহার ও চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সহকারী পরিচালক মো. নুরুল করিমের পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিটের ভাইস চেয়ারম্যান সাংবাদিক মুনির চৌধুরী, সদস্য তমাল কুমার ঘোষ, অ্যাডভোকেট কুহিনুর বেগম, সাংবাদিক কাজী শাহাদাত, সাংবাদিক সোহেল রুশদী, ডা. মো. জাহাঙ্গীর খান, ডা. জওহর লাল আচার্য্য, আলমগীর আলম জুয়েল ও মো. রিয়াজুর রহমান রানাসহ কমিটির সদস্যরা।

এ সময় চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (চলতি দায়িত্ব) শেখ মহিউদ্দিন রাসেল, রেড ক্রিসেন্ট ইউনিট ও যুব রেড ক্রিসেন্টের সদস্য-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শুরুর আগে যুব রেড ক্রিসেন্ট ও সংগঠনের পক্ষ থেকে এডহক কার্যনির্বাহী কমিটির সভাপতি অ্যাডভোকেট এ কে এম সলিম উল্লাহ সেলিমসহ কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

সভায় আগামী তিন মাসের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি রেড ক্রিসেন্ট ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা উন্মুক্ত ডাকে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ কার্যক্রম বাস্তবায়নে একটি উপ-কমিটিও গঠন করা হয়েছে।

এছাড়া চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের বিগত দিনের আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষার জন্য একটি অভ্যন্তরীণ অডিট কমিটি গঠন করা হয়। সংগঠনের বিভিন্ন কার্যক্রমকে আরও গতিশীল করতে আরও কয়েকটি উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এডহক কমিটির প্রথম সভায় গৃহীত এসব সিদ্ধান্তের মধ্য দিয়ে চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটকে আরও সক্রিয়, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানবসেবামুখী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট