1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন ও সঙ্গীতানুষ্ঠান

হাজীগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক রাসেল গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুরের হাজীগঞ্জে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের হাজীগঞ্জ উপজেলা কার্যালয়ের মেকানিক রাসেল মল্লিককে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। পরে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, রাসেল মল্লিকের স্ত্রী ফাতেমা আক্তার চলতি বছর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটির সিআর নম্বর ৬৯৮/২৬। মামলায় রাসেল মল্লিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

আদালতের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার এসআই ইউনুছ অভিযান পরিচালনা করেন। অভিযানে হাজীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের মল্লিক বাড়ির নিজ বাসা থেকে রাসেল মল্লিককে আটক করা হয়।

পুলিশ জানায়, তিনি উক্ত মামলার এজাহারভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আইনানুগ ব্যবস্থা হিসেবে তাকে আটক করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাসেল মল্লিককে চাঁদপুর আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর মান্নান জানান, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই রাসেল মল্লিককে আটক করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট