1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হাজীগঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল দুই বসতঘর, দগ্ধ দুই গরু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

নুর মোহাম্মদ পাটোয়ারী: চাঁদপুরের হাজীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে দুটি বসতঘর। আগুনে ঘরের পাশে বাঁধা থাকা দুটি গরু পুড়ে মারা গেছে। মুহূর্তের আগুনে সর্বস্ব হারিয়ে চরম অসহায় অবস্থায় পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

বুধবার (১৯ আগস্ট) রাতে হাজীগঞ্জ উপজেলার পাতানিশ গ্রামের পাটোয়ারী বাড়িতে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, রাতে হুমায়ুন পাটোয়ারীর বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে পাশের আরেকটি বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে দুটি ঘরের আসবাবপত্র, কাপড়-চোপড়, মূল্যবান সামগ্রী ও স্বর্ণালংকারসহ সবকিছু পুড়ে যায়।

এ সময় ঘরের পাশে বাঁধা থাকা দুটি গরুকেও রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে পুড়ে করুণ মৃত্যু হয় গরু দুটির।

খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও বাড়ির পাশে খাল থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে স্থানীয়রা বালতি ও বিভিন্ন উপায়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত বসতঘর দুটি রক্ষা করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, অগ্নিকাণ্ডে তাদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি ও প্রয়োজনীয় সবকিছু হারিয়ে তারা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

এদিকে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। মর্মান্তিক এ ঘটনায় পরিবারটিতে নেমে এসেছে শোক ও আহাজারি।

বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ইউনিয়ন বিএনপি নেতা মাসুদ খান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সরকারি সহায়তার জন্য উপজেলা প্রশাসনের কাছে বিষয়টি অবহিত করার কথা জানান।

স্থানীয়রা সর্বস্ব হারানো পরিবারটির পাশে দাঁড়িয়ে দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট