নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর জেলা শহরস্থ ও উপজেলা পর্যায়ের স্থানীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে চাঁদপুর প্রেস ক্লাব। আজ ২২ আগস্ট ২০২৬ শনিবার সকাল ১০টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে (তৃতীয় তলা)এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
চাঁদপুর জেলার স্থানীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে গণমাধ্যম সংশ্লিষ্ট গুরুত্বর্পূন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
মতবিনিময় সভায় সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদক/প্রধান সম্পাদক/ভারপ্রাপ্ত সম্পাদক/নির্বাহী সম্পাদককে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ ।