1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন ও সঙ্গীতানুষ্ঠান

আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য: চাঁদপুরে আপন কিডসের দুই শিক্ষার্থী সংবর্ধিত

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য অর্জন ও বিদেশ ভ্রমণের জন্য চাঁদপুরে আপন কিডস স্পোকেন ইংলিশ সেন্টারের দুই কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা ভবনের দ্বিতীয় তলায় চাঁদপুর সাংবাদিক ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত দুই শিক্ষার্থী হলেন—রাইনা হাসান তাসনিয়া ও সাজিদ ইসলাম।

আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডে আপন কিডস স্পোকেন ইংলিশ সেন্টারের শিক্ষার্থী রাইনা হাসান তাসনিয়া জাতীয় পর্যায়ে সিলভার পজিশন অর্জন করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বের জন্য নির্বাচিত হয়েছে।

অপর শিক্ষার্থী সাজিদ ইসলাম ইংলিশ অলিম্পিয়াডের ন্যাশনাল রাউন্ডে সিলভার মেডেল অর্জন করে আন্তর্জাতিক রাউন্ডে ইন্দোনেশিয়ার বালিতে অংশগ্রহণ করে। সেখানে সাজিদ তিনটি ভিন্ন ক্যাটাগরিতে তিনটি পজিশন অর্জন করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

আপন কিডস স্পোকেন ইংলিশ সেন্টারের প্রতিষ্ঠাতা রোটারিয়ান ডা. রাশেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। বিশেষ অতিথি ছিলেন সামাজিক সংগঠন ‘আপন’-এর উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল ফারুক, সহ-সভাপতি রোটারিয়ান আশরাফুল আরিফ, যুগ্ম সম্পাদক সিদুল মুনা চৈতি, নির্বাহী সদস্য মো. মাসুদুর রহমান, আব্দুল আজিজ শিশির ও সাংবাদিক কে এম মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, আপন কিডস স্পোকেন ইংলিশ সেন্টারের শিশু শিক্ষার্থীরা মাতৃভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষায় দক্ষ হয়ে উঠছে। এটি একটি সময়োপযোগী উদ্যোগ। শিক্ষার্থীদের এ অর্জন শুধু তাদের পরিবার বা প্রতিষ্ঠানের জন্য নয়, পুরো চাঁদপুরের জন্য গর্বের বিষয়। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করে তারা যে সাফল্য অর্জন করেছে, তা অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।

তিনি বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে ইংরেজি ভাষায় দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ভাষা ও যোগাযোগ দক্ষতা অর্জনের প্রতিও গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যথাযথ পরিচর্যা ও সুযোগ পেলে চাঁদপুরের শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় অর্জন বয়ে আনতে সক্ষম হবে।

অনুষ্ঠান শেষে সংবর্ধিত দুই শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট