1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
মৈশাদীর ভোটের মাঠে চার মুখ জনপ্রিয়তার দৌড়ে কে এগিয়ে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মতলবে ৮ নং ওয়ার্ড বিএনপির মাদকবিরোধী সভা  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন! কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক

মতলব দক্ষিণে এক বাসা থেকে ইয়াবাসহ ৪ যুবক আটক

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

মতলব দক্ষিণ প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের চরমুকুন্দি এলাকার এক বাসায় অভিযান চালিয়ে৩০ পিস ইয়াবা টেবলেটসহ ৪ যুবকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পরে তাদেরকে মতলব দক্ষিণ থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। শুক্রবার দুপুরে পূর্ব চরমুকুন্দি বালুরমাঠ সংলগ্নে মাহবুবা মুক্তার একতলা ভবনের ভিতরে ইয়াবা সেবনের আড্ডা চলছে এমন তথ্যর ভিত্তিতে প্রবেশ করে এলাকাবাসী। সেখানে ঢুকে যাওয়ার পর পলায়নের চেষ্টা করলে ওই বাসার মালিকের ছেলেসহ ৪ যুবককে আটক করে এবং তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।

তারা হলো মতলব উত্তর উপজেলার এনায়েতনগর গ্রামের মেজবাহ উদ্দিন সরকারের ছেলে আজমাইন সরকার (২২), একই উপজেলার বেগমপুর গ্রামের মহাসিন প্রধানের ছেলে জিহাদ হোসেন(২১), মতলব পৌরসভার দশপাড়া গ্রামের আবুল কালামের ছেলে মাহবুব হাসান(২০) এবং বাসার মালিক মাহবুবা মুক্তার ছেলে মেহরাব হোসেন(২২)।
নাম প্রকাশ না করা শর্তে চরমুকুন্দি এলাকার ২/৩ জন বলেন,মাহবুবা মুক্তার বাড়ী মতলব উত্তর উপজেলার লক্ষীপুর গ্রামে।চরমুকুন্দি এলাকায় জায়গা ক্রয় করে একতলা বাড়ী করে সেটি ভাড়া দিয়ে ঢাকায় থাকতো মাহবুবা মুক্তা ও তার সন্তানেরা।এদিকে তার ছেলে মেহরাব হোসেন ঢাকা থেকে এসে তার বন্ধুবান্ধবদের নিয়ে মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যক্রম করে আসছে।এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে স্থানীয় এলাকাবাসী ওই বাড়ীতে অভিযান করে।অভিযানে তাদেরকে হাতেনাতে আটক করার পর মতলব দক্ষিণ থানায় অবহিত করা হলে সাথে সাথে এসআই দেলোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়ীতে হাজির হয়।সেখান থেকে ৩০ পিস ইয়াবা টেবলেট, ৩ টি মোবাইলসহ ৪ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মতলব দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং নির্মুল না হওয়া পর্যন্ত চলবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট