1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রশিক্ষণে অনুপস্থিত থেকেও ভাতা! কৃষি কর্মকর্তা তাহেরের অভিযোগ খতিয়ে দেখছে মন্ত্রণালয়

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি।। চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু তাহেরের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তথ্য-প্রমাণ বিশ্লেষণে যাচ্ছে কৃষি মন্ত্রণালয়। অভিযোগগুলো প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

২৩ আগস্ট, রোববার বিকেলে মুঠোফোনে এ তথ্য জানান কৃষি মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমান।

এর আগে বেশ কিছুদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে মোহাম্মদ আবু তাহেরের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। অভিযোগগুলোর মধ্যে রয়েছে—গত ৭ আগস্ট চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার এলাকায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় বিনামূল্যে মিনি কোল্ড স্টোরেজ বিতরণ ও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত না থেকেও সরকারি প্রশিক্ষণ ভাতা উত্তোলন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অভিযোগ রয়েছে, গত ১৬ মে চাঁদপুরে বিশ্বখাল খনন উদ্বোধন অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন না। এছাড়া উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ না করেও নিয়মিত সরকারি ভাতা উত্তোলনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আরও অভিযোগ করা হয়েছে, চাঁদপুরের প্রশিক্ষণ কেন্দ্রটিতে এক বছরেরও বেশি সময় ধরে তিনি বসবাস করছেন। এতে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এর আগে অব্যবহৃত একটি গাড়ির যন্ত্রাংশ বিক্রি করে দেওয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবু তাহের বলেন, ৭ আগস্ট শুক্রবার হওয়ায় কচুয়ার প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি উপস্থিত হতে পারেননি। তবে প্রশিক্ষণ ভাতা নেওয়ার বিষয়টি স্বীকার করেন তিনি। প্রশিক্ষণ কেন্দ্রে বসবাসসহ অন্যান্য বিল-ভাউচারের বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের ক্যামেরা বন্ধ রাখতে বলেন এবং আর কোনো মন্তব্য করতে চাননি।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান মুঠোফোনে বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণ না করে ভাতা উত্তোলনের কোনো বৈধতা নেই। এটি সরকারি বিধিমালা ও আইনের পরিপন্থী। প্রশিক্ষণ কেন্দ্রে বসবাসের বিষয়ে তিনি বলেন, ডরমেটরি হিসেবে ব্যবহার করলেও সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্ধারিত ভাড়া দিতে হবে।

অন্যদিকে কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অধিশাখার যুগ্ম সচিব এনামুল হক বলেন, তিনি এ বিষয়ে এইমাত্র অবগত হয়েছেন। এর আগে গণমাধ্যমে প্রকাশিত এ-সংক্রান্ত কোনো খবর তার নজরে আসেনি।

এখন অভিযোগগুলোর তথ্য-প্রমাণ যাচাই ও বিশ্লেষণের পর সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা পাওয়া গেলে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট