1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন ও সঙ্গীতানুষ্ঠান

বহরিয়া উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে নবম শ্রেণি ও দশম শ্রেণির শিক্ষার্থীরা মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা নিষ্পত্তি না হওয়ায় ট্রাইব্রেকারে নবম শ্রেণি জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মো. আজহার উদ্দিন মিয়া।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমাম হোসেনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সুশীতল চন্দ্র রায়, সিনিয়র সহকারী শিক্ষক মো. মকবুল হোসেন, শেখ মো. ইসমাইল হোসেন ও সহকারী শিক্ষক মোক্তার হোসেন জমাদার।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মো. আজহার উদ্দিন মিয়া বলেন, খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের পড়ালেখায়ও ভালো করতে হবে। নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে এবং কোনোভাবেই ক্লাস ফাঁকি দেওয়া যাবে না। পড়ালেখার মান ও ভালো ফলাফলের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় তিনি পাশে থেকে সমাধানের চেষ্টা করবেন। বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের সঙ্গে কোনো শিক্ষার্থীর সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোহাম্মদ ইমাম হোসেন বলেন, বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী তার নিজের সন্তানের মতো। শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করে ভালো ফলাফল করার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, একজন ভালো মানুষ হতে হলে বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করতে হবে। শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে বিদ্যালয়ের শিক্ষকরা সবসময় তাদের পাশে রয়েছেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফাইনাল খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কাউসার খান, মোক্তার হোসেন জমাদার ও রামু সাহা।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট