1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ খাদ্যপণ্যের মান ও উৎপাদন সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে চাঁদপুরে অভিযান চালিয়েছে বিএসটিআই ও জেলা প্রশাসন। যৌথভাবে পরিচালিত এ অভিযানে দুটি বেকারিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) চাঁদপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেকারিগুলোর উৎপাদন কার্যক্রম, খাদ্যপণ্যের মান এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করা এবং খাদ্যপণ্যে অনিয়ম রোধে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ব্যবসায়ীদের খাদ্যপণ্যের মান বজায় রাখা এবং সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণের জন্য সতর্ক করা হয়েছে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট