1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারুণ্যের শক্তিতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার অঙ্গীকার

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের উদ্যোগে চাঁদপুরের স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) চাঁদপুর প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত এ কর্মশালায় জেলার ২৮টি স্বেচ্ছাসেবী সংগঠনের অর্ধশতাধিক তরুণ অংশগ্রহণ করেন।

কর্মশালায় স্থানীয় বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের প্রতিনিধিরা তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং সুশাসন প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন। একই সঙ্গে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে এগিয়ে নিতে সনাক-টিআইবিকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন তারা।

অংশগ্রহণকারী তরুণ সংগঠকরা বলেন, প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠা শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; নাগরিক সমাজ, বিশেষ করে তরুণদের সক্রিয় অংশগ্রহণও এর অপরিহার্য অংশ। তরুণরা মুক্তিযুদ্ধ ও বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং শক্তিশালী নেটওয়ার্ক গঠনে আরও সক্রিয় হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

টিআইবির চট্টগ্রাম ক্লাস্টারের কো-অর্ডিনেটর মোঃ জসীম উদ্দিনের সঞ্চালনায় এবং সনাক-চাঁদপুরের সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারীর সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান।

তিনি বলেন, একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নকে অর্থের কাছে বিক্রি করা যাবে না। তারুণ্য একটি শক্তির নাম। এই শক্তিকে কাজে লাগিয়ে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। কাউকে পেছনে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে তরুণ সমাজকেই এগিয়ে আসতে হবে।

কর্মশালায় তিনি প্রাতিষ্ঠানিক সুশাসনের মূল উপাদান ও বৈশিষ্ট্য, বিভিন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি), এর লক্ষ্যমাত্রা, তথ্য অধিকার আইন-২০০৯ এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

শুভেচ্ছা বক্তব্যে সনাকের সাবেক সভাপতি ও সদস্য কাজী শাহাদাত বলেন, সুশাসন নিশ্চিত করতে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজেকে স্বচ্ছ ও সাহসী হতে হবে। সামষ্টিক সচেতনতা দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্ম সচেতন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলে দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব।

তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সম্পর্কেও নাগরিকদের জানতে হবে। কারণ তথ্য মানুষকে শক্তিশালী করে। পরে তিনি কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ সংগঠকদের টিআইবির দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান।

সভাপতির বক্তব্যে সনাক-চাঁদপুরের সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারী বলেন, দেশ থেকে দুর্নীতি দূর করা না গেলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে না। যেখানে অনিয়ম ও দুর্নীতি দেখা যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে সুশাসন অপরিহার্য।

তিনি তরুণ সংগঠকদের উদ্দেশে বলেন, নিজেরা সুশাসনের চর্চা করতে হবে এবং সমাজে টেকসই ও ন্যায়ভিত্তিক উন্নয়নের জন্য সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এ কর্মশালার মাধ্যমে তরুণ সংগঠকরা সনাকের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি তাদের এ আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।

কর্মশালায় আরও শুভেচ্ছা বক্তব্য দেন টিআইবির অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর ইয়াসমিন আরা বেবী, সনাক সদস্য মোঃ হাবীবুর রহমান পাটওয়ারী এবং ইয়েস গ্রুপের সহ-দলনেতা শৈলী দাস।

কর্মশালায় অংশগ্রহণকারী সংগঠকরা চারটি দলে বিভক্ত হয়ে শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ বিষয়ে দুর্নীতি প্রতিরোধ, শক্তিশালী প্রতিষ্ঠান ও সুশাসন প্রতিষ্ঠায় তরুণ সংগঠকদের বিভিন্ন প্রতিবন্ধকতা এবং তা উত্তরণের করণীয় উপস্থাপন করেন।

কর্মশালার শেষপর্বে অংশগ্রহণকারী তরুণ সংগঠকরা টেকসই উন্নয়ন অভীষ্ট ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে নিজ নিজ সাংগঠনিক অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট