1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিষ্ণুদী রোডে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় দুই ভাইয়ের  ওপর হামলার অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। চাঁদপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের বিষ্ণুদী রোড এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই সহোদরের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, বিষ্ণুদী রোডের পূর্ব মিজি বাড়ির বাবুল মিজির ছেলে সজীব মিজি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছেন বলে অভিযোগ রয়েছে। মাদক বিক্রির প্রতিবাদ করে একই এলাকার রাজ্জাক মিজির ছেলে রুবেল মিজি তাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বলেন।

এরই জের ধরে গত শনিবার (২২ আগস্ট) রাত ১২টার দিকে বিষ্ণুদী রোডের ঢালি মসজিদের সামনে রুবেল মিজি বাড়ি যাওয়ার সময় তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। মামলার এজাহারে সজীব মিজির সঙ্গে রাশেদ খন্দকার ও সৈয়ক মিজিসহ কয়েকজন হামলায় অংশ নেন বলে উল্লেখ করা হয়েছে।

রুবেলের চিৎকার শুনে তার বড় ভাই মানিক মিজি এগিয়ে এলে হামলাকারীরা তার ওপরও হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে দুই ভাইকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত মানিক মিজি ও রুবেল মিজিকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত রুবেল মিজির স্ত্রী অভিযোগ করে বলেন, সজীব মিজি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার কর্মকাণ্ডের প্রতিবাদে এর আগেও এলাকাবাসী মানববন্ধন করেছে। তিনি দাবি করেন, এর আগে স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশে পুলিশ সজীব মিজিকে আটক করে কারাগারে পাঠিয়েছিল। পরে কারাগার থেকে বের হয়ে তিনি পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, মাদক ব্যবসার প্রতিবাদ করায় তার স্বামী রুবেল মিজি ও ভাসুর মানিক মিজির ওপর হামলা চালানো হয়েছে। এতে মানিক মিজির হাতের তিনটি আঙুল গুরুতরভাবে জখম হয়েছে এবং রুবেল মিজিও মারধরের শিকার হয়েছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মাদক ব্যবসার কারণে বিষ্ণুদী রোড ও ব্যাংক কলোনী এলাকার যুবসমাজ ক্ষতির মুখে পড়ছে। তারা দ্রুত হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট