
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন। এরই ধারাবাহিকতায় ২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে শাহরাস্তি থানাধীন টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা সাকিনের মুন্সি গাজী পাটোয়ারী বাড়ির পশ্চিম পাশে ইট সলিং রাস্তার ওপর অভিযান চালানো হয়।
অভিযানকালে কৃষ্ণপুর (পাটোয়ারী বাড়ি) এলাকার মানিক হোসেন ও শাহিদা বেগমের ছেলে আব্দুর রাজ্জাক প্রকাশ অনিককে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি ও পলাতক আসামিদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটির এফআইআর নং-৩১, তারিখ-২৫ আগস্ট ২০২৬; জিআর নং-২৭৪, তারিখ-২৫ আগস্ট ২০২৬। মামলা রুজুর সময় উল্লেখ করা হয়েছে রাত ১টা ৩০ মিনিট।
গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।