1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন ও সঙ্গীতানুষ্ঠান

হাইমচরে নবাগত ইউএনও, ওসির সাথে প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

হাইমচর প্রতিনিধি: চাঁদপুরের হাইমচর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নজরুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহআলমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন হাইমচর প্রেসক্লাব নেতৃবৃন্দ।

​মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. মহসিন মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের নেতৃত্বে প্রথমে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এবং পরবর্তীতে হাইমচর থানা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে নবাগত ইউএনও নজরুল ইসলামের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, “হাইমচরের উন্নয়নের স্বার্থে আমি সঠিক ও সরকারি আইন অনুযায়ী সবাইকে সার্বিক সহযোগিতা করব। সাংবাদিকরা সমাজের প্রতিটি সমস্যার কথা জানেন, কারণ আপনারা প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে মিশে সংবাদ সংগ্রহ করেন। সমাজের কোনো অসহায় ও দুস্থ মানুষ আপনাদের চোখে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আমি সমাজের অসহায় মানুষের পাশে থেকে সরকারের সহায়তা তাদের মাঝে পৌঁছে দিতে চাই।তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান।

​পরে থানা কার্যালয়ে অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহআলমের সাথে মতবিনিময়কালে ওসি বলেন, “এই উপজেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে আমাকে হাইমচর থানার দায়িত্ব দেওয়া হয়েছে। সমাজের যেকোনো অপরাধ বা আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন তথ্য পেলে আপনারা আমাকে তাৎক্ষণিকভাবে অবহিত করবেন, যেন দ্রুত সমস্যার সমাধান করা যায়।

​মাদক নির্মূলের বিষয়ে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “মাদক নির্মূল করতে বাংলাদেশ পুলিশ কাজ করছে, তারই ধারাবাহিকতায় হাইমচর থানা পুলিশও প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে। এই উপজেলা থেকে মাদক নির্মূল করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম কে ফুলেল শুভেচছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।

​এ সময় অন্য অন্যের মধ্যে উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আলী আকবর, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাছুম বিল্লাহ, প্রচার সম্পাদক শিমুল অধিকারী সুমন, অফিস সম্পাদক আবুল খায়ের, সাধারণ সদস্য মোতাহার হোসেন স্বপন, আবুল কালাম আজাদ রাসেল, শাহ মো. মফিজ উল্লাহ, সাইফুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

​মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সাংবাদিক ও প্রশাসনের যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট