1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আত্নমানবতার সেবায় রেডক্রিসেন্ট সদস্যদের আরো তৎপর থাকতে হবে – চেয়ারম্যান অ্যাড: এ কে এম সলিম উল্যা সেলিম 

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিটের উদ্যোগে ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত আয়োজিত তিন দিনব্যাপী রেড ক্রিসেন্টের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকালে চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের হলরুমে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রেড ক্রিসেন্টের যুব সদস্যরা দুর্যোগ, দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রাথমিক চিকিৎসা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় এ ধরনের প্রশিক্ষণ যুব সদস্যদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মানবিক সেবায় আরও কার্যকরভাবে কাজ করার সক্ষমতা তৈরি করবে।
তিনি বলেন, দুর্যোগ ও সংকটের সময়ে দ্রুত মানুষের পাশে পৌঁছে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ যুব রেড ক্রিসেন্ট সদস্যদের দক্ষতা বৃদ্ধি করে মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। আত্নমানবতার সেবায় রেডক্রিসেন্ট সদস্যদেরকে আরো তৎপর হতে হবে। প্রশিক্ষনার্থীদের দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রেডক্রিসেন্ট ইউনিট চালু করা হবে।সবাইকে প্রশিক্ষণের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সেক্রেটারি ফয়সাল আহমেদ বাহার, অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্য তমাল কুমার ঘোষ,সদস্য সাংবাদিক কাজী শাহাদাত,সদস্য সাংবাদিক সোহেল  রুশদী, সদস্য  ডা:জওহর লাল আচার্য্য ও  সদস্য রিয়াজুর রহমান রানা প্রমুখ ।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে ৩০ জন যুব সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে প্রাথমিক চিকিৎসা, জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া প্রদান, আহত ব্যক্তিকে প্রাথমিক সহায়তা প্রদান এবং দুর্যোগ ও সংকটকালীন সময়ে করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
তিন দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষক মো. বায়েজীদ চৌধুরী।
এ ছাড়া জাতীয় সদর দপ্তরের সম্পদ ও সংগঠন পরিচালনা বিভাগের প্রধান সৌরভ চন্দ্র দাস প্রশিক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান ওমর বিন ইউসুফ।
এসময় যুব সদস্যদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের উপ-যুব প্রধান-২ নূর মোহাম্মদ।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল সহ রেড ক্রিসেন্ট এর সদস্যবৃন্দ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী যুব সদস্যরা বলেন, তিন দিনের প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা ও জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন। ভবিষ্যতে দুর্যোগ ও সংকটকালীন সময়ে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে মানবতার সেবায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে
সনদপত্র ও ক্রেষ্ট  তুলে দেন চাঁদপুর রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম সহ ইউনিটের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিটের হলরুমে ২৪ আগস্ট শুরু হওয়া এ তিন দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম বুধবার (২৬ আগস্ট) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট