1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুরে শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ করলেন শরীফ উদ্দিন পলাশ

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে চাঁদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ করেছেন চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শরীফ উদ্দিন পলাশ।

বুধবার (২৬ আগস্ট) তিনি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে শিশু-কিশোরদের হাতে ফুটবল তুলে দেন। এ সময় ফুটবল পেয়ে শিশু-কিশোরদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

শরীফ উদ্দিন পলাশ বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি শিশু-কিশোরদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তুলতে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। ভবিষ্যৎ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখতে পরিবার, সমাজের সচেতন মানুষ ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ফুটবল হাতে পেয়ে শিশু-কিশোররা এ উদ্যোগকে স্বাগত জানায়। তারা নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের সুস্থ ও সুন্দরভাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে।

এ সময় চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট