1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ফরিদগঞ্জে ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ প্রতিনিধি: ফরিদগঞ্জে ভোটকেন্দ্র স্থানান্তর শুনানির নোটিশ পেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বুধবার বিকেলে উপজেলার ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্হ পশ্চিম চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, “পশ্চিম চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি ৪০ বছরেরও অধিক পুরোনো একটি ভোট কেন্দ্র। এখানে ভোটার সংখ্যা প্রায় ২ হাজার। মঙ্গলবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে জানতে পারলাম, আমাদের এ ভোটকেন্দ্রটি স্থানান্তরের বিষয়ে বৃহস্পতিবার চাঁদপুর জেলা নির্বাচন অফিসে শুনানী অনুষ্ঠিত হবে। অথচ আমাদের এ কেন্দ্রের কোন ভোটার কোথাও ভোটকেন্দ্র স্থানান্তরের কোন মৌখিক বা লিখিত দাবী তোলেননি। কে বা কারা তাদের হীন স্বার্থে চরিতার্থ করতে নির্বাচন অফিসকে ব্যবহার করে এমন একটি ভোটকেন্দ্রকে সুদূরপ্রসারী ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অংশ হিসেবে দুই দিকের দু’টি ভোটকেন্দ্রের সাথে একীভূত করার চেষ্টা চালাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। জনমত উপেক্ষা করে ভোট কেন্দ্র স্থানান্তের ঘটনা ঘটলে এলাকার মানুষ স্থায়ীভাবে ভোট বর্জন করবে। সর্বোপরি এ এলাকার ভোটাররা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা অধিক হারে বঞ্চিত হবে। তাই এলাকার মানুষের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল মহল ভোটকেন্দ্র স্থানান্তরের গুপ্ত আবেদনটি খারিজ করে দিবেন এটাই আমাদের প্রাণের দাবী।”
মানববন্ধনে বক্তব্য রাখেন গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য জাকির হোসেন খান, ইউনিয়ন জামায়াত সভাপতি রোকন উদ্দীন তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সভাপতি মাহবুব আলম খান, ইউনিয়ন যুবদল নেতা রাশেদ আইয়ুব হেলাল, স্থানীয় পল্লী চিকিৎসক সাইফুল ইসলাম মাল, ব্যবসায়ী দুলাল তালুকদার, বিল্লাল মিজি, ফারুকুল ইসলাম মাল, মোস্তফা খান বাবুল প্রমুখ।

মানববন্ধন শেষে এলাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন অংশগ্রহণকারীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট