1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শাহরাস্তিতে মাদক সেবনে দুই জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

আবু মুছা আল শিহাব: শাহরাস্তিতে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ২টায় শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চান্দাল এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদণ্ড প্রদান করেন উপজেলার চান্দাল এলাকার ফয়েজুল ইসলাম রিপন (৫০) ও মো. কবির হোসেনকে (৪৩)। মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ফয়েজুল ইসলাম রিপনকে ছয় মাসের কারাদণ্ড এবং মো. কবির হোসেনকে এক মাসের কারাদণ্ড দেন।

এ অভিযানে শাহরাস্তি মডেল থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা সহযোগিতা করেন।

শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এলাকাবাসীকে মাদকসেবী ও মাদককারবারিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট