1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুরে সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত দুই মাদকসেবী, ৪ মাসের সাজা

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে দুই মাদকসেবীকে শনাক্ত করা হয়েছে। পরে তাদের জেলা প্রশাসক কার্যালয়ে ডেকে এনে দেহ তল্লাশি করে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে চার মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি নাহিদ ইকবাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ সাজা দেন। এ সময় চাঁদপুর জেলা পুলিশের সদস্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে,  ২৭ আগস্ট চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ড রুম সংলগ্ন সিঁড়িতে পোড়া জিনিসপত্র পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর কার্যালয়ের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়। ফুটেজে সেখানে দুই ব্যক্তির উপস্থিতি শনাক্ত করা হয়।

পরে ভিডিও ফুটেজের ভিত্তিতে ওই দুই ব্যক্তিকে পর্যায়ক্রমে জেলা প্রশাসক কার্যালয়ে ডেকে আনা হয়। তাদের দেহ তল্লাশি করলে পকেট থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের আটক করে চার মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

২৮ আগস্ট চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের পক্ষ থেকে চাঁদপুর প্রেস ক্লাবকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট