
২৮ আগস্ট বিকেল ৪টায় তিনি চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী ও রামপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। পরে তিনি হাইমচর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পও ঘুরে দেখেন।
এ সময় তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের উন্নয়নের জন্য দিন-রাত কাজ করছেন। তিনি একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন। পর্যায়ক্রমে সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও বলেন, সরকার জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। এরই ধারাবাহিকতায় আজ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছি। জনস্বার্থকে গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে, যাতে জনগণ সরাসরি উপকৃত হয়। উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
রাশেদা বেগম হীরা বলেন, “ভবিষ্যতে কোথায় কোথায় সমস্যা রয়েছে, সেসব বিষয়ে মানুষের কথা শুনেছি। জনগণের প্রয়োজন ও সমস্যাগুলো বিবেচনায় নিয়ে যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করব।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী আইয়ুব আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন ২৯ নম্বর উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দিদার হোসেন মিজি, ৪ নম্বর ওয়ার্ড (শাহতলী) বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ মিজি, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কবির চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহাঙ্গীর মিজিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।