1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুর শহরের ব্যস্ততম এলাকায় অটো পার্টসের দোকানে চুরি শিশুদের চোখ ও স্বাস্থ্যের যত্ন ছোটবেলা থেকেই নিশ্চিত করতে হবে চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে

মতলব দক্ষিণে দু’সন্তানের জননী আত্মহত্যা

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

মতলব দক্ষিণ প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিনে দুই সন্তানের জননী সুমি আক্তার (২৬) আত্মহত্যা নয় পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বুধবার রাতে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর নিহতের শ্বশুর বাড়িতে এ ঘটনাটি ঘটে।

নিহত সুমি আক্তার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর মোহাম্মদ মতিন গাজীর স্ত্রী। দাম্পত্য জীবনে তাদের তাবাসসুম ও আলিফা নামের দুটি কন্যা সন্তান রয়েছে।

নিহতের মা রোকেয়া বেগম জানান, ৬ বছর পূর্বে মতিনের সাথে সুমির পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য সুমিকে বিভিন্ন সময় মারধর করতো মতিন। কয়েকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক এবং মামলাও হয়। বিয়ের কথা গোপন করে একটি বিয়েও করে মতিন। এসব নিয়েও প্রায় ঝগড়া বিবাদ হতো। সুমিকে বিয়ের পরেও সে আবার বিয়ে করে। ঘটনার পর পরই স্বামী মতিন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

নিহতের মামা হান্নান জানান, বিয়ের পর থেকেই আমার ভাগ্নিকে শশুর, শাশুড়ি ও জামাই সকলেই নির্যাতন করে। বিয়ের পরে এদের বিরুদ্ধে মামলা করা হলে পরবর্তীতে পারিবারিকভাবে তা মীমাংসা করা হয়। মামলা মীমাংসার পরেও তারা আবার পুনরায় ভাগ্নির ওপর নির্যাতন করে। ভাগ্নীর শ্বশুরবাড়ি থেকে জানানো হয় সে বিষ পানে নাকি আত্মহত্যা করেছে। ভাগ্নির লাশ দেখে মনে হয় না সে আত্মহত্যা করেছে, তাকে হত্যা করা হয়েছে। আমরা আইনের কাছে এর বিচার চাই।

চাঁদপুর মতলব দক্ষিণ থানা পুলিশ জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট