1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কচুয়ায় ১৫ দিনেও সন্ধান মেলেনি গ্রাম পুলিশ আব্দুল কাদেরের নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন পরিবার

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

কচুয়া প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার-কান্দিরপাড় এলাকার বাসিন্দা ও গ্রাম পুলিশ মো. আব্দুল কাদের নিখোঁজ হওয়ার ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘ সময়েও সন্ধান না মেলায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তার স্ত্রী ও পরিবারের তিন সন্তান। প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় ১৫ দিন ধরে প্রহর গুনছেন তারা।

জানা গেছে, গত ১৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে আব্দুল কাদের সিএনজিযোগে কচুয়া উপজেলার বাইছারা এলাকা থেকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের উদ্দেশে রওনা হন। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজের পরদিন সকালে স্থানীয় লোকজন তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করেন। তবে মোবাইল ফোন দুটি পাওয়া গেলেও আব্দুল কাদেরের কোনো সন্ধান এখনো মেলেনি।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবারের অভিযোগ, জিডি করার পরও তারা প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছেন না। তবে পুলিশ জানিয়েছে, নিখোঁজের পর থেকেই তাদের সাধ্য অনুযায়ী আব্দুল কাদেরকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

আব্দুল কাদেরের স্ত্রী রাবেয়া আক্তার জানান, তার স্বামী গ্রাম পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি সাচার বাজার পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতেন। নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে পাশ্ববর্তী দাউদকান্দি উপজেলার পিপিয়াকান্দি গ্রামের এক ব্যক্তির কাছ থেকে তার স্বামী হুমকি পেয়েছিলেন বলেও দাবি করেন তিনি। এ ঘটনার পর আব্দুল কাদের কিছুটা আতঙ্কের মধ্যে ছিলেন বলে জানান রাবেয়া আক্তার।

তিনি আরও বলেন, স্বামী নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সবাই দুশ্চিন্তায় রয়েছি। তিনি কোথায় আছেন, কী অবস্থায় আছেন কিছুই জানতে পারছি না। আমার স্বামীকে জীবিত অবস্থায় দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আকুতি জানাচ্ছি।

এ বিষয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাজ্জাদ হোসেন বলেন, নিখোঁজের পর থেকেই আমাদের সাধ্য অনুযায়ী আব্দুল কাদেরকে খোঁজাখুঁজি করার চেষ্টা করছি। এখনো আমাদের পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে ১৫ দিন ধরে একজন গ্রাম পুলিশ নিখোঁজ থাকায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত নিখোঁজ আব্দুল কাদেরের সন্ধান বের করে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

নিখোঁজ আব্দুল কাদেরের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট