1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষের পরলোকগমন

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সর্বমহলে শ্রদ্ধেয় শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষ পরলোক গমন করেছেন। ব্রেইন স্ট্রোকজনিত জটিলতায় চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শনিবার (২৯ আগস্ট) ভোর ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী, অসংখ্য শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দুলাল কৃষ্ণ ঘোষ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন। তাঁর স্নেহ, শাসন, আদর্শ ও মানবিক মূল্যবোধ শিক্ষার্থীদের জীবনে গভীর প্রভাব ফেলেছে। শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পরও প্রাক্তন শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার একজন মানুষ।

তাঁর পরলোকগমনে হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের আবহ বিরাজ করছে। তাঁর প্রয়াণে শিক্ষা অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

শোকাহত স্বজন, সহকর্মী ও প্রাক্তন শিক্ষার্থীরা তাঁর বিদেহী আত্মার শান্তি ও সদ্গতি কামনা করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ভগবান তাঁর বিদেহী আত্মার শান্তি ও সদ্গতি দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদান করুন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট