1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মতলব উত্তরে বৈদ্যুতিক ত্রুটিতে কৃষকের বসতঘর পুড়ে ছাই

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে বৈদ্যুতিক সার্কিটের ত্রুটিজনিত আগুনে কৃষক আব্দুল লতিফ প্রধানের বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ষাটনল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাড়িভাঙ্গা প্রধান বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক লতিফ প্রধান (৭৭) ওই গ্রামের মৃত আশরাফ আলী প্রধানের ছেলে। আগুনে তার টিনশেড বসতঘর, গোয়ালঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে হঠাৎ লতিফ প্রধানের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন নিয়ন্ত্রণে অংশ নেওয়া স্থানীয় প্রভাষক রোকনুজ্জামান বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। তখন আগুন অনেকটা ছড়িয়ে পড়েছিল। স্থানীয় সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করি এবং পরে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর মধ্যেই ঘরের সব কিছু পুড়ে যায়।

জিসান রাঢ়ী, বাদল, কবির, নাজির প্রধান, সোহান প্রধান ও মঞ্জুর আলম বলেন, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। স্থানীয়রা যার যার মতো করে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছেন। ঘরটি টিনের হওয়ায় আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। আগুনে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। পরিবারটি এখন অনেকটা অসহায় অবস্থায় পড়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক লতিফ প্রধান বলেন, হঠাৎ ঘরে আগুন দেখে আমরা ভয় পেয়ে যাই। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। ঘরের অনেক মূল্যবান জিনিসপত্র বের করে আনতে পারিনি। আমার সবকিছু পুড়ে গেছে। এখন দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে কোথায় থাকব, কীভাবে আবার ঘর তুলব সেটাই বুঝতে পারছি না। আমি এই ক্ষতি কীভাবে সামলাব, জানি না।
পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের আনুমানিক ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক সার্কিটের ত্রুটি-বিচ্যুতি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ছবি ক্যাপশন:
মতলব উত্তরে বৈদ্যুতিক ত্রুটিতে কৃষক লতিফ প্রধানের বসতঘরে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট