1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুর বড় স্টেশনে ভয়াবহ ভাঙনের ২৫ বছরপূর্তি আজ

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে
চাঁদপুর বড় স্টেশনে ভয়াবহ ভাঙনের ২৫ বছরপূর্তি আজ

চাঁদপুর বড় স্টেশনে স্মরণাতীতকালের ভয়াবহ ভাঙনের আজ ২৫ বছরপূর্তি। ২০০১ সালের ১৯ সেপ্টেম্বর বুধবার সূর্যোদয়ের প্রাক্কালে শুরু হওয়া ওই ভাঙন-বিপর্যয় টানা ২২ ঘণ্টা চলে। এতে রেলওয়ে স্টেশন, বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল ভবনের পশ্চিমাংশ, গ্যাংওয়ে, রেলওয়ের ওভারব্রিজ, রেলপথ, স্টিমারঘাটসহ বিভিন্ন স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যায়।

ভাঙনে স্টিমারঘাটের সামনের ১২টি হোটেল-রেস্তোরাঁ ও স্টেশনারি দোকান, ট্রান্সফরমারসহ পাঁচটি বৈদ্যুতিক খুঁটি, একটি বরফকল, ১০০টি মাছের আড়ত, হাজার হাজার কংক্রিটের ব্লক এবং ছয়টি বড় গাছও নদীতে চলে যায়। এর ফলে বর্তমান মোলহেডের পূর্বাংশে, নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া স্টেশন প্ল্যাটফর্মের সামনে বিশাল পুকুরের মতো জায়গা তৈরি হয়।

পরদিন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের দুজন উপদেষ্টা, কুমিল্লা ক্যান্টনমেন্টের জিওসি, পানি উন্নয়ন বোর্ড ও রেলওয়ের শীর্ষ কর্মকর্তাসহ অনেকে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ড্রেজিং করে বালু ফেলে ওই স্থান ভরাট করা হয়। শহর রক্ষা বাঁধের বেষ্টনী দিয়ে বড় স্টেশনের বিলীন হয়ে যাওয়া মূল স্থাপনাস্থলসহ পশ্চিমাংশকে মোলহেডে পরিণত করা হয়।

কালক্রমে চাঁদপুর জেলা প্রশাসন ও পৌরসভার অর্থায়নে বর্তমান মোলহেডে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘রক্তধারা’, ইলিশ ভাস্কর্যসহ বিভিন্ন স্থাপনা নির্মিত হয়েছে। স্থানটি এখন আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে। ১৯৭১ সালে মোলহেডের এই স্থানটি বধ্যভূমি ছিল বলে এখানে ‘রক্তধারা’ নির্মাণ করা হয়। এ কারণে স্থানটি আবেগজড়িত ও স্মৃতিকাতর পবিত্র স্থান হিসেবে পরিচিতি পেয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট