1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মতলব ধনাগোদা নদীর তীরে শতবর্ষী বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চার দিন ধরে নিখোঁজ থাকার পর রিকাবি বেগম (১০৫) নামে এক শতবর্ষী বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার উত্তর বাইশপুর এলাকায় ধনাগোদা নদীর পাড়সংলগ্ন একটি ফসলি জমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিকাবি বেগম মতলব দক্ষিণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকুন্দি সওদাগর বাড়ির মৃত আমির আলীর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে উত্তর বাইশপুর এলাকার প্রবাসী মামুন মিয়াজির স্ত্রী রান্নাঘরের ময়লা ফেলতে গিয়ে তীব্র দুর্গন্ধ পান। পরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ধনাগোদা নদীর পাড়সংলগ্ন ফসলি জমিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। বিষয়টি স্থানীয়দের জানালে তাঁরা মতলব দক্ষিণ থানা-পুলিশকে খবর দেন।

খবর পেয়ে মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) অকিল চন্দ্র সরকার ও উপপরিদর্শক (এসআই) আব্দুল আওয়ালের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের ছেলে মোহাম্মদ বাচ্চু মিয়া সওদাগর ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তাঁর মা রিকাবি বেগমের বলে শনাক্ত করেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে রিকাবি বেগম নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখেও কম দেখতেন। নিখোঁজের পর চার দিন ধরে মাইকিং, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা এবং আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট