
মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনে প্রচার সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সাংবাদিক মাহফুজ মল্লিক। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় নির্বাচন কমিশনার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম. মুহসিনের কাছে মতলব বাজারের ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। মাহফুজ মল্লিক মাহফুজ ডিজিটাল প্রিন্ট সেন্টারের স্বত্বাধিকারী।
এ সময় উপস্থিত ছিলেন মতলব বাজারের ব্যবসায়ী ও ঠিকাদার এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল হক জহির, উপজেলা অটো গাড়ি মালিক সমিতির সভাপতি মাওলানা আনসার উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান, ব্যবসায়ী ও কৃষক দল নেতা তাফাজ্জল পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন পাটোয়ারী, ব্যবসায়ী ও বিএনপি নেতা সফিক মল্লিক এবং সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রধানসহ অনেকে।
মাহফুজ মল্লিক বলেন, আগামী ১০ অক্টোবরের নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যেও প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে বলে তিনি জানান।
মাহফুজ মল্লিকের ভাষ্য, মতলব বাজার ও ব্যবসায়ীদের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন—এমন যোগ্য প্রার্থীকেই যাচাই-বাছাই করে ভোটাররা নির্বাচিত করবেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা ভোটার ও সাধারণ ব্যবসায়ীদের।