1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হাজীগঞ্জে ইয়াবাসহ আটকের পর সাবেক কাউন্সিলরের ৩ মাসের কারাদণ্ড

  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

নুর মোহাম্মদ পাটোয়ারী : চাঁদপুরের হাজীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাবেক এক পৌর কাউন্সিলরসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের এ সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন হাজীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের উত্তর বলাখাল কাজীবাড়ির মৃত আব্দুল লতিফের ছেলে ও সাবেক পৌর কাউন্সিলর কাজী নিজাম (৫০), রান্ধুনীমুড়া গ্রামের মৃত সালেহ আহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে মো. নাছির উদ্দিন এবং দক্ষিণ রান্ধুনীমুড়া গ্রামের আহসান উল্যাহর ছেলে মো. মাসুদ হোসেন।
আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় কাজী নিজামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। একই ধারায় নাছির উদ্দিনকে চার মাস এবং মাসুদ হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাদের প্রত্যেককে পৃথকভাবে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।
এর আগে সোমবার রাতে কাজী নিজামকে ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ স্থানীয় কয়েকজন যুবক আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন বলে জানা গেছে। এ সময় তাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
কাজী নিজাম ২০১০-২০১৫ মেয়াদে হাজীগঞ্জ পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগেও তিনি মাদক মামলায় আটক হয়ে কারাভোগ করেছেন বলে জানা গেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট