1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মব সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, প্রতিবেদন ২৭ সেপ্টেম্বরের মধ্যে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে
মব সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, প্রতিবেদন ২৭ সেপ্টেম্বরের মধ্যে

অপরাধী আটকের নামে বেআইনি মারধর, হেনস্তা ও কথিত মাদক প্রদর্শনের মতো ‘মব সন্ত্রাস’ এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জাস্টিস অব দ্য পিস মুজাহিদুর রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে তিনি এ আদেশ দেন।

আদেশে বলা হয়েছে, ‘weeklyhajigonj’ নামের একটি নিউজ পোর্টালের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও ও ছবিতে হাজীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বলাখাল বাজারে একদল তরুণকে এক প্রবীণ ব্যক্তির মুদি দোকানে ঢুকে তাকে চড়-থাপ্পড় ও মারধর করতে দেখা যায়। ভিডিওতে ওই ব্যক্তির বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ তোলা হয়। এ সময় এক তরুণের হাতে ইয়াবাসদৃশ বস্তু দেখা যায় এবং সেটি দেখিয়ে সে মুঠোফোনে পুলিশ কর্মকর্তাকে খবর দিচ্ছিল বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, ভিডিওর কথোপকথন অনুযায়ী হেনস্তার শিকার ব্যক্তি হাজীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিজাম কাজী। ঘটনার সময় সেখানে আইন প্রয়োগকারী সংস্থা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা প্রশাসনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

জাস্টিস অব দ্য পিসের পর্যবেক্ষণে বলা হয়েছে, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ অনুযায়ী কোনো সাধারণ নাগরিকের সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি বা আটকের ক্ষমতা নেই। উচ্ছৃঙ্খল তরুণদের ওই প্রবীণ ব্যক্তির দোকানে প্রবেশ দণ্ডবিধির ১৪৩ ও ৪৪৮ ধারার অপরাধজনক অনুপ্রবেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। জনসমক্ষে মারধর ও গালিগালাজের ঘটনায় দণ্ডবিধির ৩২৩ ও ৫০৬ ধারার অপরাধ সংঘটিত হয়েছে বলেও আদেশে বলা হয়।

আদেশে আরও বলা হয়েছে, সন্দেহভাজন কাউকে নিজের হাতে আইন তুলে নিয়ে মারধর করা ‘মব কালচার’ ও সামাজিক নৈরাজ্যের বহিঃপ্রকাশ। এ ধরনের কর্মকাণ্ড প্রবীণ ব্যক্তির মৌলিক অধিকারের লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়।

ভিডিও পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্ত, তাদের বিস্তারিত ঠিকানা ও সাক্ষীদের তালিকা প্রস্তুত করে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া কথিত মাদক উদ্ধারের অভিযোগে ওই প্রবীণ ব্যক্তির বিরুদ্ধে পুলিশ কোনো আইনগত ব্যবস্থা নিয়েছে কি না, তা একই সময়ের মধ্যে জানাতে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট