1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে
চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার

মাদকদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কিশোর গ্যাং প্রতিরোধ এবং তরুণ সমাজকে খেলাধুলাসহ সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে চাঁদপুর সদর থানা ৭০-২৪ পয়েন্টে শাহরাস্তি থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নারী বিভাগের ফাইনালে ফরিদগঞ্জ ২৩ পয়েন্ট এবং হাইমচর ২১ পয়েন্ট অর্জন করে। ফলে ২ পয়েন্টের ব্যবধানে ফরিদগঞ্জ নারী দল চ্যাম্পিয়ন হয়।

তিনদিনব্যাপী এই প্রতিযোগিতায় জেলার আট উপজেলার পুলিশ সদস্যরা অংশ নেন। আয়োজনের মাধ্যমে খেলাধুলার পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্পৃক্ততা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। তিনি বিজয়ী দলগুলোর খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

পুলিশ সুপার বলেন, চাঁদপুর জেলা থেকে অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ করে দিতে আরও ব্যাপকভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তিনি বিজয়ী ও রানার্সআপ দলকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মানসিকতা বিকাশে সহায়ক হবে। একই সঙ্গে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের সম্পর্ক আরও দৃঢ় হবে।

কাবাডি চ্যাম্পিয়নশিপের মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার পাশাপাশি মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁদপুর সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট