1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কাজে লাগিয়ে জেলার পর্যটন সম্ভাবনা দেশ-বিদেশে তুলে ধরার আহ্বান জানানো হয়। পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং প্রচার-প্রচারণার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা অনুষ্ঠান সঞ্চালনা করেন।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যটন ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সহজ ও কার্যকর করতে পারে। পর্যটনকেন্দ্রের তথ্য, যাতায়াত, আবাসন, খাবার, দর্শনীয় স্থান ও প্রয়োজনীয় সেবা সম্পর্কে দ্রুত তথ্য পৌঁছে দিতে প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ।

তাঁর মতে, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে ডিজিটাল প্ল্যাটফর্মে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরতে হবে। চাঁদপুরের নদী, চর, ইলিশ, ঐতিহ্যবাহী স্থাপনা ও প্রাকৃতিক সৌন্দর্য পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে জেলাটিকে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব।

সভায় বক্তারা বলেন, ডিজিটাল কনটেন্ট, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন তথ্যভান্ডার ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি পর্যটনকেন্দ্রে যাতায়াত, থাকা, খাবার, নিরাপত্তা ও দর্শনীয় স্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সহজলভ্য করতে হবে। নদী ও চরাঞ্চলের সৌন্দর্য, ইলিশকেন্দ্রিক ঐতিহ্য, ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা এবং স্থানীয় সংস্কৃতিকে পর্যটন প্যাকেজের আওতায় আনারও প্রস্তাব দেন তাঁরা।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল ছিদ্দিক এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর। আরও বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম ফয়সাল, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ এবং নাগরিক টিভির জেলা প্রতিনিধি রানা রহমান।

অনুষ্ঠানে রিসোর্ট মালিক, সমাজসেবক, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট