1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ৪১ কিশোর আটক, পরিবারের মুচলেকায় মুক্ত

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

নারায়ন রবিদাস : কিশোর অপরাধ প্রতিরোধ ও সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে অবস্থান নেওয়া কিশোরদের সচেতন করার লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৪১ জন কিশোরকে আটক করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে এবং ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন কবিরসহ একদল সঙ্গীয় পুলিশ সদস্য উপজেলার বিভিন্ন মোড়, বাণিজ্যিক এলাকা ও আড্ডার স্থানগুলোতে অভিযান চালান। এ সময় সন্ধ্যার পর অযথা বাইরে ঘোরাঘুরি ও আড্ডায় লিপ্ত থাকা ৪১ কিশোরকে সাময়িকভাবে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে আটক কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। নিজ নিজ সন্তানদের সার্বক্ষণিক তদারকি করা এবং সন্ধ্যার পর অপ্রয়োজনে ঘরের বাইরে না পাঠানোর লিখিত মুচলেকা নিয়ে আটক কিশোরদের অভিভাবকদের জিম্মায় রাতেই ছেড়ে দেওয়া হয়।

অভিযান ও সচেতনতা সৃষ্টির বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, কিশোরদের যেকোনো অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা, তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং অভিভাবকদের দায়িত্বশীল করার উদ্দেশ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

আটক কিশোরদের সতর্ক করে ওসি আরও বলেন, কিশোর বয়সে সন্ধ্যার পর তোমাদের পড়ার টেবিলে থাকার কথা, অথচ তোমরা বাইরে অযথা আড্ডা দিচ্ছ। ভবিষ্যতেও যদি সন্ধ্যার পর অপ্রয়োজনে কাউকে বাইরে আড্ডা দিতে পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ প্রশাসনের এমন সচেতনতামূলক ও প্রতিরোধমূলক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও অভিভাবকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট