1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মতলব দক্ষিণে কিশোর গ্যাং ও অনলাইন জুয়া বিরোধী অভিযানে আটক ৯০

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা: কিশোর গ্যাং, মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে রক্ষা করতে চাঁদপুরের মতলব সার্কেলের আওতাধীন এলাকায় এক বিশেষ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার পরিচালিত এই অভিযানে কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে মোট ৯০ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে মতলব উত্তর এলাকা থেকে ৫৩ জন এবং মতলব দক্ষিণ এলাকা থেকে ৩৭ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে চারজনের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া নয়জনকে মোবাইল ফোনে অনলাইন গেমের মাধ্যমে জুয়া খেলায় লিপ্ত থাকা অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও অপরাধের সাথে সম্পৃক্ততা নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে যাদের বিরুদ্ধে সরাসরি অপরাধের প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, অনাকাঙ্ক্ষিতভাবে জড়িত বা প্রাথমিক পর্যায়ে থাকা কিশোরদের অভিভাবকদের উপস্থিতিতে প্রয়োজনীয় কাউন্সেলিং ও মুচলেকা গ্রহণের মাধ্যমে পরিবারের জিম্মায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযান শেষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মতলবের শিক্ষার্থী ও তরুণদের সন্ধ্যার পর অহেতুক বাইরে আড্ডা না দিয়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাদকের আখড়া, অন্ধকার ও নির্জন স্থানে সন্দেহজনক ঘোরাফেরা, ইভ টিজিং, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাংয়ের মতো অপরাধ থেকে দূরে থাকার জন্য সতর্ক বার্তা দেওয়া হয়েছে।
পুলিশ প্রশাসন স্পষ্ট করে জানায়, শিক্ষার্থীদের অযথা হয়রানি করা এ অভিযানের উদ্দেশ্য নয়; বরং তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে মতলবে একটি সুস্থ, নিরাপদ ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তোলাই মূল লক্ষ্য।
অভিযানের বিষয়ে সদ্য ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ অর্জনকারী মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেন, “কিশোর গ্যাং, মাদক, ইভ টিজিং ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এই ধরনের বিশেষ জিরো-টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট