1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে বাংলাদেশের শীর্ষে ড্যাফোডিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে বাংলাদেশের শীর্ষে ড্যাফোডিল

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা ‘টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৭’-এ মোট ৩৮.৪২ ওয়েটেড স্কোর অর্জন করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

বৈশ্বিক তালিকায় ডিআইইউ ‘৮০১–১০০০’ ব্যান্ডে অবস্থান করছে। একই আন্তর্জাতিক ব্যান্ডে বাংলাদেশের আরও তিনটি বিশ্ববিদ্যালয় থাকলেও সর্বোচ্চ মোট ওয়েটেড স্কোরের ভিত্তিতে ডিআইইউ দেশের শীর্ষ অবস্থান নিশ্চিত করেছে।

প্রকাশিত র‌্যাংকিং অনুযায়ী, ‘গবেষণার মান’ সূচকে বিশ্বজুড়ে ২৯৪তম স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। এই আন্তর্জাতিক র‌্যাংকিং তৈরিতে গবেষণার মান, গবেষণার পরিবেশ, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, শিক্ষণ পদ্ধতি এবং শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততার মতো সূচক বিবেচনা করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ, আন্তর্জাতিক একাডেমিক অংশীদারিত্ব বৃদ্ধি, মানসম্মত শিক্ষাদান এবং উদ্ভাবনে ধারাবাহিক বিনিয়োগের ফল এই সাফল্য।

এর আগে ‘টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাংকিং ২০২৬’-এ বিশ্বের ১ হাজার ৬০৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডিআইইউ ৮৭তম এবং বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছিল। এছাড়া ‘টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং বাই সাবজেক্ট ২০২৬’-এ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, লাইফ সায়েন্সেস এবং মেডিকেল অ্যান্ড হেলথ বিষয়েও আন্তর্জাতিক স্বীকৃতি পায় প্রতিষ্ঠানটি।

ডিআইইউ কর্তৃপক্ষ জানায়, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও আন্তর্জাতিক মান ধরে রেখে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে এই সম্মাননা অনুপ্রেরণা জোগাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট