1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আবাহনীর ৫ -১ গোলে হেরে গেল ঢাকা ওয়ান্ডার্স

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি # বাংলাদেশ ফুটবল লীগের চাঁদপুর ভেনুতে আবাহনী ক্রীড়া চক্রের কাছে ৫-১ গোলে হেরে যায় হোম ভেন্যু ঢাকা ওয়ান্ডার্স ক্লাব।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে শনিবার ৩ অক্টোবর চাঁদপুর স্টেডিয়াম মুখোমুখি হয় আবাহনী ক্রীড়া চক্র ও ঢাকা ওয়ান্ডার্স ক্লাব।

খেলা শুরু হওয়ার ৩ মিনিটের মাথায় আবাহনীর নাইজেরিয়ান খেলোয়াড় অকাচির হেডে প্রথম গোলে এগিয়ে যায় আবাহনী। প্রথমার্ধে ৬ মিনিটের সময় আবাহনীর পাকিস্তানি খেলোয়াড় মঈন আহমেদের গোলে আবাহনী এগিয়ে যায় ২-০ গোলে। খেলার ১৪ মিনিটের সময় ঢাকা ওয়ান্ডার্সের জাহিদ হোসেনের করা গোলে সমতা আনতে চেষ্টা করে ক্লাবটি। প্রথমার্ধের ৩৪ মিনিটের সময় ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের ডি বক্সের মধ্যে আবাহনীর ফুটবলাররা এগিয়ে গেলে ওয়ান্ডার্স ক্লাবের রক্ষণভাগ ফাউল করলে রেফারি পেনাল্টির আহবান জানায় আবাহনীকে। আবাহনী ৩-১গোলে এগিয়ে যায়। খেলার প্রথমার্ধ ৩-১ গোলে শেষ হয়।

খেলার ৭৫ মিনিটে আবাহনীর অকাচির‌ করা গোলে এগিয়ে যায় ৪-১ গোলে। খেলার অতিরিক্ত সময়ে আবাহনীর মুনাফের করা গোলে ঢাকা ওয়ান্ডার্স এর সাথে ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট