
স্টাফ রিপোর্টাে : মতলব দক্ষিনে স্ত্রী ও শশুর বাড়ীর লোকজনে অত্যাচারে অতিষ্ঠ অসহায প্রবাসী স্বামী মোঃ জাহাঙ্গীর । ঠাই হচ্ছেনা নিজ বাড়ীতে এ ঘটনাটি ঘটেছে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার ১নং ওয়ার্ডের পিয়ালী মিজি বাড়িতে । এ ঘটনায় মতলব দক্ষিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাস ফেরত মোঃ জাহাঙ্গীর ।
সরজমিনে জানাযায় হাজিগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মোঃ জাহাঙ্গীর প্রায় ৩৫ বছর পূর্বে পারিবারিক ভাবে বিয়ে করেন পয়ালী মিয়াজী বাড়ির মৃত আব্দুল আলীর মেয়ে রেহানা বেগমকে । সুখেই চলছিল তাদের সংসারে এরই মাঝে জন্মনেয় দুই মেয়ে । পরবর্তীতে স্ত্রী সন্তানের ভবিষ্যতের জন্য । সৌদি আরব পাড়ি জমায় । প্রবাসে থেকে তার বড় মেয়ে স্বপ্নার একাউন্টে টাকা পাঠাতেন তিনি । ওই টাকায় মেয়ের নামে ধাপে ধাপে ৬০ শতাংশ জায়গা ক্রয় করেন ।
পরে ওই জায়গায় পাকা নির্মাণ করেন । গত সাড়ে ৩ বছর আগে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন বড় মেয়ে স্বপ্না । স্বপ্না মৃত্যুবরণ করার পর পাল্টে যেতে থাকে স্ত্রী আচার ব্যবহার চালাতে থাকে অত্যাচার । স্ত্রী ও তার ভাই আব্দুল গনী ও তার পরিবারের নির্যাতন ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠে মোঃ জাহাঙ্গীর ।
আব্দুল গনি একাধিকবার মারধর করেন তার ভগ্নিপতিকে এছাড়াও বাড়ি থেকে বের করে দেওয়া হয় জাহাঙ্গীরকে । এলাকায় একাধিকবার সালিশি হলেও কারো কোন কথাই শুনতে রাজি নন রেহানার পরিবার । পরবর্তীতে আদালতে মামলা দায়ের করেন জাহাঙ্গীর । যা বর্তমানে চলমান রয়েছে ।
এ বিষয়ে মোঃ জাহাঙ্গীর বলেন তাদের অত্যাচারে আমি এখন বাড়ি ছাড়া, বিদেশে কষ্ট করে টাকা ইনকাম করেছি স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য । আমার বড় মেয়ে বেঁচে থাকলে এমন হতো না । কিছুদিন পূর্বে বাড়ীর বিভিন্ন মূল্যবান আসবাবপত্র অন্যত্র বিক্রি করে দেন স্ত্রী ও তার ভাই । এছাড়াও ভবনের কাজের রড, নিয়ে যায় । যা আব্দুল গনির ঘরে পাওয়া যায় । তাই আনি ন্যায় বিচারের জন্য থানায় অভিযোগ করেছি ।
অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন থানার এসআই মোঃ জালাল ।