1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা চাঁদপুর পাসপোর্ট অফিসে তিন দালাল আটক মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদন্ড মতলব নারায়ণপুর-আধারা সংযোগ সেতুর বেহাল দশা: ঝুঁকিতে হাজারো মানুষ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের আকস্মিক অভিযান

মৈশাদীতে সংরক্ষিত নারী সদস্য পদে বিএনপির সমর্থন প্রত্যাশী ইভা আক্তার

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে বিএনপির সমর্থন প্রত্যাশা করেছেন ইভা আক্তার।

 দলীয় সমর্থন পেলে এলাকার মানুষের পাশে থেকে জনসেবা ও নারী উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

মৈশাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ইভা আক্তার শিক্ষাজীবনে চাঁদপুর সরকারি কলেজ থেকে ডিগ্রি পাস (বিএসএস)। পেশায় গৃহিণী হলেও দীর্ঘদিন ধরে তিনি বিএনপির সহযোগী সংগঠন মহিলা দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

রাজনৈতিক পরিচয়ে ইভা আক্তার বর্তমানে ৬নং মৈশাদী ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক এবং ২নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে বিএনপির সমর্থনে নির্বাচন করার লক্ষ্যে তিনি দলের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

ইভা আক্তার বলেন, দলীয় সমর্থন ও জনগণের ভালোবাসা পেলে নির্বাচিত হয়ে এলাকার নারীদের বিভিন্ন সমস্যা, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করতে চান। তিনি দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিএনপির নির্দেশনা মেনে চলার প্রত্যয় ব্যক্ত করেন।

মৈশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন পদে বিএনপির সমর্থন প্রত্যাশীদের তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সংরক্ষিত নারী সদস্য পদে ইভা আক্তারের প্রার্থিতা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট