
নারায়ন রবিদাস: ফরিদগঞ্জে পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার সকালে তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
জানা গেছে, ফরিদগঞ্জ থানার এসআই রাকিবুল হাসান ও এসআই ফারুক আহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে।
তারা হলেন— পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম খান, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা ইউসুফ সর্দার রুবেল, সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন কাকন, গুপ্টি পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হারিছুজ্জামান, খায়ের ভূঁইয়া, সুমন খান ও ফরিদগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল হাশেম।
পুলিশ জানায়, সন্ত্রাস বিরোধী আইনে সাতজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।