1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জের রামপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা সদর উপজেলার ঘরে গনি-আয়েশা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৫৬২ শিক্ষার্থী অংশগ্রহন শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর সাইকেল আরোহী নিহত, ৩ ঘণ্টা সড়ক অবরোধ শিক্ষার্থীরাই চাঁদপুরের মেরুদণ্ড, তারাই আগামী দিনের বাংলাদেশ : এমপি মানিক কোটি টাকার স্বপ্নের খামার, সাত মাসেও সৌরবিদ্যুতের বিল পাননি গিয়াস উদ্দিন শাহমাহমুদপুরে মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক শাহমাহমুদপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী বাকের খন্দকার দায়িত্বে অবহেলা করলে সাংগঠনিক ব্যবস্থা, বহিষ্কারের হুঁশিয়ারি – এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক সড়কে শৃঙ্খলা ও জরিমানা আদায়ে বিশেষ অবদান, চাঁদপুরে ট্রাফিক পুলিশের ৩ সদস্য পুরস্কৃত

আইইবি নির্বাচনে বাজিমাত চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী নূরুজ্জামানের

  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি॥ পেশাজীবী প্রকৌশলীদের সর্ববৃহৎ সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ নূরুজ্জামান। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) সমর্থিত প্যানেল থেকে ২ হাজার ১৪৯ ভোট পেয়ে তিনি সিভিল ইঞ্জিনিয়ার ডিভিশনের সদস্য নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে আইইবির চাঁদপুর সাব-সেন্টারের চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছেন তিনি।

গত ১২ নভেম্বর সারাদেশের ১৮টি কেন্দ্রে ও ৩৫টি উপকেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটারের প্রায় ৪৪ শতাংশ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুই বছর মেয়াদি কমিটির এ নির্বাচনে উল্লেখযোগ্য ভোট পেয়ে বিজয় অর্জন করেন মোঃ নূরুজ্জামান।

বিজয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, সবার বিপুল ভালোবাসা, আস্থা, দোয়া ও সমর্থনই তাঁর বিজয়ের মূল শক্তি। নির্বাচিত হওয়া তাঁর জন্য যেমন আনন্দ ও গর্বের, তেমনি এটি অনেক বড় দায়িত্বের বিষয়।

তিনি আরও বলেন, এ বিজয়কে তিনি ব্যক্তিগত অর্জন হিসেবে দেখেন না; বরং সবার সম্মিলিত প্রচেষ্টা, ঐক্য, বিশ্বাস ও ভালোবাসার প্রতিফলন হিসেবে দেখেন। প্রকৌশলীদের আস্থা ও প্রত্যাশার যথাযথ মর্যাদা রক্ষা করাই এখন তাঁর সবচেয়ে বড় দায়িত্ব।

নবনির্বাচিত এ প্রকৌশলী প্রকৌশলীদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা বৃদ্ধি, সমান সুযোগ নিশ্চিতকরণ, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি, নারী প্রকৌশলীদের নেতৃত্ব ও ক্ষমতায়ন, গবেষণা ও উদ্ভাবন এবং শিল্প ও শিক্ষাঙ্গনের মধ্যে কার্যকর সম্পর্ক জোরদারে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পাশাপাশি সব প্রকৌশলীকে সঙ্গে নিয়ে পেশাজীবী সংগঠনকে আরও শক্তিশালী, কার্যকর ও গতিশীল করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর আইইবির ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩ নভেম্বর নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) দেশের প্রাচীনতম পেশাজীবী সংগঠনগুলোর অন্যতম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট