1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জের রামপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা সদর উপজেলার ঘরে গনি-আয়েশা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৫৬২ শিক্ষার্থী অংশগ্রহন শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর সাইকেল আরোহী নিহত, ৩ ঘণ্টা সড়ক অবরোধ শিক্ষার্থীরাই চাঁদপুরের মেরুদণ্ড, তারাই আগামী দিনের বাংলাদেশ : এমপি মানিক কোটি টাকার স্বপ্নের খামার, সাত মাসেও সৌরবিদ্যুতের বিল পাননি গিয়াস উদ্দিন শাহমাহমুদপুরে মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক শাহমাহমুদপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী বাকের খন্দকার দায়িত্বে অবহেলা করলে সাংগঠনিক ব্যবস্থা, বহিষ্কারের হুঁশিয়ারি – এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক সড়কে শৃঙ্খলা ও জরিমানা আদায়ে বিশেষ অবদান, চাঁদপুরে ট্রাফিক পুলিশের ৩ সদস্য পুরস্কৃত

মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা: চাঁদপুরের মতলব দক্ষিণে বিশেষ সৌর বিদ্যুৎ ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ের কারিগরি ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আতিকুজ্জামান চৌধুরী।

সভা সঞ্চালনা করেন মতলব দক্ষিণ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জসিম উদ্দিন। এ সময় মতলব দক্ষিণ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. তৌহিদুর রহমান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অন-গ্রিড, অফ-গ্রিড ও নেট মিটারিং ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি সৌর বিদ্যুৎ ব্যবস্থার কার্যকারিতা, ব্যবহার ও বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে উপস্থিত কর্মকর্তাদের ধারণা দেন।

সভায় মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। তাঁরা সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও এর ব্যবহার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সমিতির সিনিয়র জেনারেল মাজার

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম পল্লী বিদ্যুৎ সমিতির এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থার প্রসারে সৌর বিদ্যুতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি উপজেলার সব সরকারি দপ্তরকে নিজ নিজ প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন।
সভায় সৌর বিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ, সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুতের বিকল্প উৎস ব্যবহারের সুযোগ বাড়বে এবং টেকসই জ্বালানি ব্যবস্থার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট