1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মতলবে ৮ নং ওয়ার্ড বিএনপির মাদকবিরোধী সভা  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন! কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ

৪০ লাখ টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ব্যবসায়ী মারুফ চৌধুরীর ওপর হামলার অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে
৪০ লাখ টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ব্যবসায়ী মারুফ চৌধুরীর ওপর হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার: চাঁদপুরের এক ব্যবসায়ীকে ৪০ লাখ টাকা পরিশোধের কথা বলে বাড়িতে ডেকে নিয়ে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মারুফ চৌধুরী(৫০)। প্রথমে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, গত ১ আগস্ট বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতের পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, আহত মারুফ চৌধুরীর(৫২) ছোট ভাই মো. তারেক চৌধুরী বাদী হয়ে চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগে মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচানী মোল্লা বাড়ি গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র মোঃ খোরশেদ আলম(৫৫), নারায়নগঞ্জের এলাহী বেপারীর পুত্র নাজিম উদ্দিন বেপারী(৫৫) পাচানী গ্রামের জয়নাল আবেদীনের পুত্র দেলোয়ার হোসেন(৫১), মহসিন মোল্লার পুত্র মিরাজ মোল্লা(৫০), জয়নাল আবেদীনের পুত্র কাশেম মোল্লা(৫২),সহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

আহত মারুফ চৌধুরীর দাবি, তার ছেলে ইমরান হোসেনের সঙ্গে অভিযুক্তদের ব্যবসায়িক লেনদেন ছিল। চেকের মাধ্যমে দীর্ঘদিন আর্থিক লেনদেন চলছিল। ঘটনার দিন পাওনা ৪০ লাখ টাকা পরিশোধের কথা বলে তাকে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়।

তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং প্রাণনাশের হুমকিও দেয়। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আহতের ছোট ভাই তারেক চৌধুরী বলেন, পাওনা টাকা দেওয়ার কথা বলে তার ভাইকে কৌশলে ডেকে নিয়ে হামলা চালানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে চাঁদপুর হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট