1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মতলবে ৮ নং ওয়ার্ড বিএনপির মাদকবিরোধী সভা  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন! কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ

কচুয়ায় হাসপাতাল থেকে মাদকসহ চিকিৎসক গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

কচুয়া প্রতিনিধি ॥ চাঁদপুরের কচুয়ায় একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকের কক্ষ থেকে চার পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের পর ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (৯ আগস্ট) রাতে কচুয়া সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সোমবার (১০ আগস্ট) দুপুরে গ্রেপ্তার চিকিৎসকের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা দায়েরের পর চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানের তৃতীয় তলায় চিকিৎসকের বসবাসের কক্ষে তল্লাশি চালিয়ে চার পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে চিকিৎসককে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কচুয়া থানায় নিয়ে যাওয়া হয়।

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে সম্পৃক্ত এবং নিজে মাদক সেবন করেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, অভিযানে চিকিৎসকের বসবাসের কক্ষ থেকে চার পিস ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মিজানুর রহমান আরও বলেন, চিকিৎসকের মতো গুরুত্বপূর্ণ পেশায় থাকা কেউ যাতে মাদকের সঙ্গে সম্পৃক্ত না হন, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মালিকদের চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

অভিযানে পরিদর্শক মো. মেহেদী হাসান, এএসআই মো. তোফায়েল আহমেদ, বেলায়েত হোসেনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট