1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

নারায়ন রবিদাস: ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় আবু তাহের (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট ২০২৬) সকালে

নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তেল কিনতে যাওয়ার পথিমধ্যে
চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার ওনুআ চত্বরে এই ঘটনা ঘটে। নিহত আবু তাহের পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাসারা মিজি বাড়ির মকবুল আহমেদের ছেলে। দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন তিনি।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে ওনুআ চত্বর এলাকায় সাইকেল যোগে ব্যবসায়ী আবু তাহের বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার সময় লক্ষ্মীপুরগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহেতর জামাতা আলাউদ্দিন জানান, উপজেলার কড়ৈতলী বাজারে গত তিনদশক ধরে ব্যবসা করেন। তার কাছ থেকে সেচ ম্যানেজাররা তেল নিয়ে পাম্প পরিচালনা করেন। সেই জন্য সোমবার সকালে তেলের জন্য তিনি ফরিদগঞ্জ এসেছিলেন। কিন্তু দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদ উল্লাহ জানান, সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট