1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মতলবে ৮ নং ওয়ার্ড বিএনপির মাদকবিরোধী সভা  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন! কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ

চাঁদপুরে বেলভিউ হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে
Oplus_131072

স্টাফ রির্পোটার – ‎‎চাঁদপুর শহরের বেলভিউ হাসপাতালে অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় ভ্রাম্যমাণ আদালত ।

মঙ্গলবার (১১ আগস্ট) জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হাসপাতালের অপারেশন রুম বন্ধ রাখার নির্দেশনা অমান্য করে অস্ত্রোপচার পরিচালনা, ডিগ্রিধারী চিকিৎসক ও নার্স না থাকা এবং হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে আসে।

‎অভিযান সংশ্লিষ্টরা জানান, হাসপাতালের অপারেশন রুম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে সেখানে অপারেশন কার্যক্রম চালানোর অভিযোগ পাওয়া যায়।

এছাড়া রোগীদের চিকিৎসাসেবায় প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন চিকিৎসক ও নার্সের ঘাটতি এবং হাসপাতালের পরিবেশ নিয়েও অসন্তোষের বিষয়টি সামনে আসে।

‎পরে এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাসপাতাল কর্তৃপক্ষকে দেড় লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ‎

‎অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন জামিউল হিকমা।

 এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল। ‎

‎সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সরকারি নির্দেশনা ও নির্ধারিত মানদণ্ড মেনে চলার জন্য কর্তৃপক্ষকে সতর্ক করেন। ‎

‎অভিযান বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন জামিউল হিকমা জানান, রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট