1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গাজীপুরে তিন ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা, কারাদণ্ড ও সিলগালা

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে তিনটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় প্রতিষ্ঠানগুলোকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে এক অনভিজ্ঞ ল্যাব টেকনিশিয়ানকে এক মাস এবং এক ভুয়া চিকিৎসককে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে গাজীপুরের জয়দেবপুর এলাকায় এসব অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর নাহিন নিশাদ।

অভিযানে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারে অনভিজ্ঞ ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করার অভিযোগে শাকিল নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের কারণে আরও ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে মডেল ডায়াগনস্টিক সেন্টারে আসাদ নামে এক ব্যক্তিকে ভুয়া চিকিৎসক হিসেবে শনাক্ত করা হয়। তাকে পাঁচ মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের কারণে মডেল ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

ম্যাজিস্ট্রেট নুর নাহিন নিশাদ বলেন, রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা খাতের অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট