1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা

শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৪ আসামি গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪১৪ বার পড়া হয়েছে

শাহরাস্তি প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে চারজনকে গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) আব্দুল কুদ্দুছ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে শাহরাস্তি থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মেহর উত্তর ইউনিয়ন দেবীপুর গ্ৰামের মেহেরাজ হোসেন অপু (২২), বানিয়াচৌ গ্ৰামের শুভ আহমেদ (২৩), চিতোষী পশ্চিম ইউনিয়ন পাথৈর গ্ৰামের মহিন উদ্দিন (৩০) ও মেহের উত্তর ইউনিয়ন নাইনগর গ্ৰামের মো. সাব্বির হোসেন (২১)। তারা শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১৬, তারিখ ১৫ আগস্ট ২০২৬, জিআর নং-২৫৯ মামলায় সন্ত্রাসবিরোধী আইনে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে শাহরাস্তি থানা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট