
শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার পালগিরি বাসস্ট্যান্ডসংলগ্ন পালগিরি স্টুডেন্ট ক্লাব ও পাঠাগারে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধী কয়েকজন মানুষের হাতে সংগঠনের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
পালগিরি স্টুডেন্ট ক্লাবের সভাপতি সালাউদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রহিমানগর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. হুমায়ুন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক শাহজাহান বিএসসি, ইউপি সদস্য আমির হোসেন ও শিক্ষানুরাগী আনিসুর রহমান।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। শুধু অর্থ দিয়ে নয়, মানবিকতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
তারা বলেন, পালগিরি স্টুডেন্ট ক্লাবের মতো সামাজিক ও মানবিক সংগঠনগুলো তরুণদের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ তৈরি করছে, যা অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত হওয়া প্রয়োজন।
অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি সাব্বির হোসেন রিয়াদ, অর্থবিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক ইমাম হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।