1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা

কচুয়ায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্যচাষির পুরস্কার পেলেন মেহেদী হাসান

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

কচুয়া প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্যচাষি হিসেবে পুরস্কার ও সম্মাননা সনদ পেয়েছেন বিতারা ইউনিয়ন পূর্ব বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান।

রোববার (১৬ আগস্ট) সকালে ‘রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে কচুয়া উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, উদ্বোধনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্যচাষিদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে ২০২৬ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্যচাষি হিসেবে মো. মেহেদী হাসানকে প্রথম নির্বাচিত করা হয়। পরে উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপনের হাত থেকে তিনি পুরস্কার ও সম্মাননা সনদ গ্রহণ করেন।

পুরস্কার গ্রহণকালে মেহেদী হাসান বলেন, মৎস্য চাষ শুধু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে না, বরং দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ এবং অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন আরও বাড়ানোর পাশাপাশি তরুণদের মৎস্য খাতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, সহ-সভাপতি আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মৃধা, কচুয়া প্রেসক্লাবের মো. আতাউল করিমসহ উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে কচুয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্যচাষি হিসেবে তিনজনকে সম্মাননা দেওয়া হয়। তাদের মধ্যে মো. মেহেদী হাসান প্রথম, কাজী মো. আব্দুল হাই দ্বিতীয় এবং বিল্লাল হোসেন তৃতীয় স্থান অর্জন করেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট