
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের সার্বিক দিকনির্দেশনায় এসআই সুজিত চন্দ্র দে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নারায়ণপুর গরুর বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালান। এ সময় বোরহান উদ্দিনকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি মাছুয়াখাল এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে এবং বর্তমানে নারায়ণপুরে বসবাস করেন।
এ ঘটনায় ১৬ আগস্ট মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
অপর এক অভিযানে এসআই ইমতিয়াজ কবীর সঙ্গীয় ফোর্সসহ মতলব পৌরসভার কলাদী এলাকায় অভিযান পরিচালনা করেন। পূর্ব কলাদী জামে মসজিদ সংলগ্ন একটি তিনতলা ভবনের সামনে থেকে জিহাদ তালুকদার হৃদয় (২৬) নামে এক যুবককে ৩২ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি কলাদী এলাকার মৃত তাজুল ইসলাম তালুকদারের ছেলে। এ ঘটনায়ও ১৬ আগস্ট থানায় মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে নারায়ণপুর এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে ডাটিকারা এলাকায় হুমায়ুন কবীরের খাবার হোটেলের সামনে থেকে মো. রফিক নামে এক ব্যক্তিকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি সারপাড় এলাকার (কালা গাজী প্রধানিয়া বাড়ি) ইদ্রিসের ছেলে। এ ঘটনায় ১৭ আগস্ট মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, গত ৪ জুন মতলব দক্ষিণ থানা পুলিশ ও মতলব উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে আয়নাল হক মিয়াজী (২৫) নামে এক ব্যক্তিকে এক পুরিয়া গাঁজাসহ আটক করা হয়। পরে তাকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান নেওয়া হবে।