
সোমবার (১৭ আগস্ট) দুপুরে কচুয়া থানা পুলিশের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী কর্মসূচির অংশ হিসেবে একটি র্যালি বের করা হয়। র্যালিটি কচুয়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচিতে কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজালাল প্রধান জালাল, কচুয়া পৌর বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী মো. ফখরুল ইসলামসহ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা কচুয়া উপজেলাকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।